প্রেমের গুঞ্জন উসকে ভিড়ের মধ্যে সুস্মিতাকে আগলে প্রেমিক রোমান শোল! ভাইরাল ভিডিও

সুস্মিতা সেন এবং রোমান শল দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২১ সালে আলাদা হয়ে গেলেও, সম্প্রতি তাদের আবারও একসাথে দেখা যাচ্ছে। এতে ভক্তদের মনে জাগছে নতুন প্রশ্ন, বন্ধুত্ব কি আবারও প্রেমে পরিণত হচ্ছে?
গতকাল একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একসাথে হাজির হন সুস্মিতা ও রোমান। সুস্মিতা ছিলেন কালো শিমারি পোশাকে, আর রোমান ছিলেন ক্যাজুয়াল পোশাকে। এক ভক্ত যখন সুস্মিতার সাথে ছবি তুলতে এগিয়ে আসেন, তখন রোমান তাকে আগলে রাখেন। এই ঘটনা নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা রোমানের কাজের প্রশংসা করেন। অনেকে তাকে সবুজ পতাকার সাথেও তুলনা করেন।
View this post on Instagram
তবে সুস্মিতা রোমানের এই কাজে কিছুটা লজ্জিত বোধ করেন। তার লালচে মুখ নিয়েও অনেক আলোচনা হচ্ছে নেটমাধ্যমে।
উল্লেখ্য, সুস্মিতা সর্বশেষ তালি ছবি এবং আরিয়া ৩ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। দুটি কাজই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
এই মুহুর্তে সুস্মিতা ও রোমানের সম্পর্কের সঠিক চিত্র কী তা স্পষ্ট নয়। তবে তাদের ঘনিষ্ঠতা দেখে অনেকেরই মনে হচ্ছে তারা আবারও একসাথে আসতে পারেন।