SPORTS: সূর্য কুমারের উপরেই থাকলো ভরসা, BCCI ঘোষণা করলো অধিনায়কের নাম

ভারতের টি২০ ক্রিকেটে অধিনায়কত্বের ব্যাটন রোহিত শর্মার হাত থেকে কে নেবেন, সেটা নিয়ে চলছে জল্পনা। হার্দিক পান্ডিয়া আগে এগিয়ে থাকলেও, এখন সূর্যকুমার যাদব টান দিয়েছেন। আর এবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হলো আগামী শ্রীলংকা সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব।
সূর্যকুমার এগিয়ে থাকার কারণ:
গম্ভীরের সমর্থন: সূত্রের খবর, নির্বাচকদের সাথে বৈঠকে গৌতম গম্ভীর সূর্যকুমারের নাম সুপারিশ করেছেন।
ওয়ার্কলোড: হার্দিকের চোটের ইতিহাস তার জন্য অন্ত্রায়। সূর্যকুমার নিয়মিত খেলছেন এবং তার ওয়ার্কলোড নিয়ে কোনো শঙ্কা নেই।
অভিজ্ঞতা: সূর্যকুমার দীর্ঘদিন ধরে গম্ভীরের অধীনে খেলছেন এবং কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সাথেও খেলেছেন।
ফর্ম: সূর্যকুমার বর্তমানে দারুন ফর্মে আছেন এবং টি২০ স্পেশালিস্ট হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঠিক হয়ে গেছে বলে সূত্রের খবর। দল ঘোষণার অপেক্ষা। বোর্ড রোহিতের পর দীর্ঘমেয়াদী অধিনায়ক চায়। সূর্যকুমার সেই দৌড়ে এগিয়ে রয়েছেন।