সাদ্দাম থেকে শাজাহান, পালিয়ে বাঁচতে আলাঘরে রাত কাটিয়েছেন, এই ‘আলাঘর’ আসলে কী?

সন্দেশখালির ‘বাঘ’ খ্যাত শেখ শাহজাহান প্রায় ৫৬ দিন ধরে নিখোঁজ ছিলেন।পুলিশের জালে আসার পর জানা যায়, তিনি আলাঘরেও রাত কাটিয়েছেন।নকল সোনা বিক্রি থেকে একাধিক প্রতারণার অভিযোগে সাদ্দাম সর্দারকেও গ্রেফতার করা হয়েছে। তিনিও আলাঘরে আশ্রয় নিয়েছিলেন।পুলিশের অনুমান, আলাঘরের দুর্গম পরিবেশ ও স্থানীয়দের সমর্থনের কারণে অভিযুক্তরা সেখানে আশ্রয় নেয়।
আলাঘর কী?
সাধারণত মাছের ভেড়ির ধারে তৈরি করা হয় আলাঘর।ভেড়িতে রাতের অন্ধকারে চুরি না হয়ে যায়, তার জন্য পাহারা দেওয়ার ব্যবস্থা থাকে।খোলা আকাশের নীচে রাত কাটানো সম্ভব না হওয়ায় পাহারাদারদের থাকার জন্য তৈরি করা হয় এই আলাঘর।এটি মূলত একটি অস্থায়ী থাকার জায়গা। টিনের ছাউনি বা খড়ের ছাউনি থাকে।
কেন অভিযুক্তরা আলাঘরে আশ্রয় নেয়?
আলাঘরের দুর্গম পরিবেশ পুলিশের হাত থেকে বাঁচতে সাহায্য করে।স্থানীয়রা প্রায়শই পুলিশের বিরুদ্ধে বাধা দেয় এবং অভিযুক্তদের সাহায্য করে।আলাঘরে লুকিয়ে থাকা অভিযুক্তদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে স্থানীয়রা।
উল্লেখযোগ্য তথ্য:
শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির সময় ইডির কর্মীরা আক্রমণের শিকার হন। সাদ্দাম সর্দারকে গ্রেফতারের সময়ও পুলিশকে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
সাদ্দাম সর্দারের বাড়িতে তল্লাশির সময় একটি সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ।