১৮০০ শূন্যপদে ১৫ হাজার চাকরিপ্রার্থীর ভিড়! AIR INDIA-র ইন্টারভিউয়ে বিশৃঙ্খলা-হুড়োহুড়ি

দেশজুড়ে ২,২১৬ টি শূন্যপদে নিয়োগের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল এয়ার ইন্ডিয়া।
কিন্তু মঙ্গলবার মুম্বইয়ে সংস্থার কেন্দ্রে ইন্টারভিউ প্রক্রিয়া বিশৃঙ্খল পরিস্থিতিতে এলোমেলো হয়ে যায়।
১৮০০ টি শূন্যপদের জন্য মুম্বইতে ১৫,০০০ এরও বেশি আবেদনকারী উপস্থিত থাকায় বিশাল ভিড় দেখা দেয়।
এই ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এয়ার ইন্ডিয়ার কর্মীরা।
ফলে, লাইনের ব্যবস্থা ছাড়াই হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির মধ্যে ইন্টারভিউ সেন্টারে ঢুকতে চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা।
এমনকি, পদপিষ্ট হওয়ার মতো জঘন্য পরিস্থিতিও তৈরি হয়।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ সেন্টারের দিকে ছুটে যাচ্ছেন।
অনেক চাকরিপ্রার্থী গাছের উপর উঠে কিংবা যানবাহনের মাথায় চড়ে তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে চেষ্টা করছেন।
এই অব্যবস্থার জন্য এয়ার ইন্ডিয়াকে দায়ী করা হচ্ছে।
This is Mumbai's Kalina, where a massive crowd of job seekers emerged as the Air India Airport Services Ltd announced walk-in interviews.
The situation soon went out of control and the candidates were asked to leave their CVs and vacate the area.#Mumbai #AIAirportServices pic.twitter.com/vZoLDf40iz
— Vani Mehrotra (@vani_mehrotra) July 16, 2024
অভিযোগ, খাবার কিংবা জল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে চাকরিপ্রার্থীদের।
অনেক চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন।
এই ঘটনার প্রেক্ষাপটে এভিয়েশন ইন্ডাস্ট্রি এমপ্লয়িজ গিল্ডের সাধারণ সম্পাদক জর্জ আব্রাম এয়ার ইন্ডিয়ার নিয়োগ প্রক্রিয়ার অব্যবস্থা ও বিশৃঙ্খলার বিষয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, সম্প্রতি এয়ার ইন্ডিয়া ও এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে মোট ২,২১৬ টি শূন্যপদ পূরণ করা হবে।