PM Cares:করোনাতে অভিভাবকহীন শিশুদের সহায়তায় ‘না’ কেন্দ্রের! বাতিল ৫১% আবেদন

পিএম কেয়ার শিশু প্রকল্পে আবেদনকারীদের মধ্যে ৫১% এর আবেদন বাতিল করা হয়েছে।বাতিলের কারণ এখনও স্পষ্ট নয়।৩৩টি রাজ্যের ৬১৩টি জেলা থেকে মোট ৯,৩৩১টি আবেদন জমা পড়েছিল।এর মধ্যে মাত্র ৪,৫৩২টি আবেদন মঞ্জুর করা হয়েছে।বাকি ৪,৭৮১টি আবেদন বাতিল এবং ১৮টি আবেদন এখনও ঝুলন্ত।
২০২০ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত কোভিডে মৃত্যুবরণকারী অভিভাবকদের সন্তানদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল।এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।২৩ বছর বয়স না হওয়া পর্যন্ত কেন্দ্র সরকার তাদের পূর্ণ দায়িত্ব নেয়।
কেন্দ্র সরকার এখনও আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।ধারণা করা হচ্ছে, অসম্পূর্ণ আবেদনপত্র, ভুল তথ্য বা অযোগ্যতার কারণে আবেদন বাতিল করা হয়েছে।
রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল।এই তিনটি রাজ্য থেকে মোট ৪,০৬১টি আবেদন জমা পড়েছিল।
তবে এর মধ্যে মাত্র ১,৫৩২টি আবেদন মঞ্জুর করা হয়েছে।
অথচ অভিভাবকহীন শিশুদের জন্যই গোড়া হয়েছিল এই বিশেষ ফান্ড। আর এই ফান্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজেই এক খোলা চিঠিতে লেখেন তিনি লিখেছেন, ‘এই প্রকল্প আপনাদের খোলামনে স্বপ্ন দেখতে সাহায্য করবে। তোমাদের স্বপ্নপূরণে সাহায্যের কোনও কমতি হবে না।’ মোদী বলেন, ‘যতদিন মা বাবা ছিল, তাঁরাই তোমাদের বলে দিত কোনটা ভাল, কোনটা খারাপ। এখন তোমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। ওই শূন্যতা আর কেউ পূরণ করতে পারবে না। কিন্তু, তোমাদের পরিবার হিসাবে আমি আশ্বস্ত করতে চাই, এই লড়াইয়ে তোমরা একা নও। গোটা দেশ তোমাদের সঙ্গে আছে।’