ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু ঘটনা সমূহ (১৭ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৯২৮ – মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত।
১৯৩৩ – স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু।
১৯৪৫ – সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন।
১৯৫৫ – ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়।
১৯৬৩ – স্পেনে গৃহযুদ্ধ শুরু।
১৯৬৮ – একটি বিপ্লবের মাধ্যমে বাথ পার্টি ইরাকি রাষ্ট্রপতি আব্দুর রহমান আরিফকে উৎখাত করেন, এবং আহমেদ হাসান আল-বকর রাষ্ট্রপতি হন।
১৯৭৩ – আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৭৬ – পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৭ – বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।
জন্ম:
১৪৮৭ – পারস্যের শাহ ইসমাইলের জন্ম।
১৯১৩ – বিখ্যাত ফরাসি দার্শনিক রুজে গারুদী ফ্রান্সের মার্সাই শহরে জন্ম গ্রহণ করেন।
১৯১৫ – নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্ম।
১৯৩১ – বাংলাদেশের মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজী ইন্তেকাল করেন।
১৯৫৪ – জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মর্কেলে জন্মগ্রহণ করেন।
১৯৭২ – ইয়াপ স্টাম, ডাচ ফুটবলারের জন্ম।
১৯৭৫ – নিউজিল্যান্ডের ক্রিকেটার আন্দ্রে এডামস জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৭৯০ – স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মৃত্যু।
১৯০২ – পোল্যান্ডের রাজা বোলেস্লর মৃত্যু।
১৯১২ – ফরাসি গণিতজ্ঞ ও পদার্থবিদ ঝুল অঁরি পোয়েকারের মৃত্যু হয়।
১৯৯২ – চলচ্চিত্রাভিনেত্রী ও গায়িকা কানন বালা দেবীর মৃত্যু।
দিবস:
আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আজ