ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু উল্লেখনীয় ঘটনা (১৫ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১০৯৯ – খ্রিষ্টান ক্রুসেডাররা পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করেছিল।
১৫৮৮ – ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।
১৮১৫ – ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন।
১৮৫৭ – কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।
১৯১২ – ব্রিটেনে সামাজিক জীবনবিমা কার্যক্রম চালু হয়।
১৯৩৫ – কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
১৯২৭ – অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।
১৯৩৯ – নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।
১৯৪৮ – জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।
১৯৭৫ – মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূর্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।
১৯৮৭ – তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।

জন্ম:
১৬০৬ – হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী রেমব্রান্ট।
১৮২০ – বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্ত।
১৯০৫ – নোবেলজয়ী (১৯৮৯) রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি।
১৯১৪ – আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।
১৯৫৪ – মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৫৯ – ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।
১৯৭৭ – আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু:
১৯০৪ – আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৯১৯ – নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।
১৯৭৭ – রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।
২০১০ – প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।