“রাহুলের বক্তব্য সম্পূর্ণ সঠিক!”-BJP-র অভিযোগ উড়িয়ে ‘হিন্দু’ বিতর্কে রাহুলের পাশে শঙ্করাচার্য

লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে নিজের প্রথম বক্তৃতায় তীক্ষ্ণ ভাষণ দেন রাহুল গান্ধী। কেন্দ্রে শাসক দলকে আক্রমণ করতে গিয়ে রাহুল ‘হিন্দুত্ব’ নিয়ে কথা বলেছেন।

বিজেপিকে লক্ষ্য করে তিনি বলেন, ‘হিন্দুরা কখনও হিংসা ছড়ায় না। বিজেপি ধর্মের নামে দেশজুড়ে হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছে। তার এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে প্রধানমন্ত্রী নিজেই রাহুলের বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছেন। তিনি বলেন, ‘পুরো হিন্দু সমাজকে লক্ষ্য করে যে মন্তব্য করা হয়েছে তা খুবই গুরুতর।’

রাহুল গান্ধীর ‘হিন্দু’ মন্তব্য নিয়ে নিজের মত জানালেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী

তাঁর দাবি, ‘লোকসভায় রাহুলের ভাষণে হিন্দু ধর্মের কোনও অবমাননা নেই। বরং রাহুল যা বলেছেন তা একেবারেই সঠিক।’ স্রেফ হিন্দু নয়, যে কোনও ধর্মের ক্ষেত্রেই এ কথা সত্যি।’

শঙ্করাচার্যের অভিযোগ, ‘রাহুলের বক্তৃতার নামে অর্ধসত্য প্রচার করা হচ্ছে।’