‘উঠো…উঠো’, বাবাকে ঘুম থেকে তোলার একরত্তি শিশুর অভিনব কায়দা! দেখেনিন ভাইরাল ভিডিও

বাড়িতে একরত্তি বাচ্চা থাকলে ঘর আনন্দে ভরে ওঠে। তাদের খেলাধুলা, কথাবলা, ছোট্ট ছোট আঙ্গুল দিয়ে ইশারা করার মুহূর্তগুলো সব মিলিয়ে বাড়িতে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়। আর বাবা-মা তো তাদের সন্তানের প্রতিটি ক্ষণ ক্যামেরাবন্দি করে রাখতে চান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একরত্তি শিশুর এমনই একটি মজার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানার একদিকে পা ছড়িয়ে শুয়ে আছে এক শিশু। তার পাশেই চাদর দিয়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে আছেন একজন ব্যক্তি, সম্ভবত তার বাবা।
হঠাৎ শিশুটি দু’ পা ছুড়তে শুরু করে যেন লাথি মেরে ঘুম থেকে তার বাবাকে তুলতে চাইছে। একবার, দুবার, তিনবার… লাথি খেতে খেতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বিছানা থেকে পড়ে যান ওই ব্যক্তি। আর বাবা পড়ে যাওয়ার সাথে সাথেই থেমে যায় শিশুর লাথি মারার তাণ্ডব।
মনে হচ্ছে শিশুটির মূল উদ্দেশ্যই ছিল তার বাবাকে বিছানা থেকে ফেলে দেওয়া। এই মজার ভিডিওটি দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।
ভিডিওটি ফেসবুকে ৩০ জুন পোস্ট করা হয়েছে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয়, বাচ্চাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই কতটা মূল্যবান। তাদের মজার খেলাধুলা, আনাড়িপনা, সবকিছুই মন ভরে নেওয়া উচিত।