প্রথমবার 80 হাজারে পৌঁছে সেনসেক্সের রেকর্ড, ১.৭৫ লক্ষ কোটি টাকা লাভ বিনিয়োগকারীদের

বুধবার শেয়ার বাজারে ঝড় উঠেছে। বাজার খুলতেই সেনসেক্সের সূচক ৮০ হাজারের গণ্ডি পার করে ঐতিহাসিক রেকর্ড গড়েছে।এটিই প্রথমবার বিএসই সেনসেক্স ৮০ হাজার ছুঁয়েছে।

এনএসই নিফটি৫০-র সূচকও ২৪ হাজারের গণ্ডি পার করেছে।গতকাল মঙ্গলবারও বাজার ইতিবাচক ছিল।কিন্তু, বেলা গড়াতেই সেনসেক্সের পতন হয়েছিল।

আজ সকাল থেকেই দালাল স্ট্রিটে টাকার বন্যা ছিল।বাজার খুলতেই সেনসেক্সের সূচক প্রথমবার ৮০ হাজার ছুঁয়েছে।

সকাল ৯ টা ২২ মিনিট নাগাদ সেনসেক্সের সূচক ৪৯৮.৫১ অঙ্ক বেড়ে ৭৯৯৩৯.৯৬ পয়েন্টে পৌঁছেছে।নিফটি-ও ১৩৪.৮০ অঙ্ক বেড়ে ২৪২৫৮.৬৫ পয়েন্টে পৌঁছেছে।

শেয়ার বাজারে এই উত্থানের ফলে ১৩টি সেক্টরই বিশাল লাভ করেছে।মূলত, এইচডিএফসি ও অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কগুলি ১.৩ শতাংশ থেকে ১.৫ শতাংশ লাভ করেছে।

বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের সম্পদ ১.৭৫ লক্ষ কোটি টাকা বেড়েছে।গতকাল, ২ জুলাই বিএসইতে তালিকাভুক্ত সমস্ত শেয়ারের মোট মার্কেট ক্যাপ ছিল ৪,৪২,১৮,৮৭৯ কোটি টাকা।

আজ, ৩ জুলাই বাজার খোলার সঙ্গে সঙ্গেই তা ৪,৪৩,৯৪,৬৭০ কোটি টাকায় পৌঁছেছে।এই ঐতিহাসিক ঘটনা শেয়ার বাজারে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।

বিনিয়োগকারীদের জন্য এটি একটি আশার কিরণ।