BigNews: পাহাড় ভ্রমণ এবার আরও সহজে, জুলাইতেই চালু হচ্ছে যাত্রী সাথী অ্যাপ

কলকাতার পর এবার শিলিগুড়িতেও চালু হচ্ছে যাত্রী সাথী অ্যাপ ক্যাব পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অক্টোবর মাসে সাশ্রয়ী মূল্যে যাত্রী পরিষেবা প্রদানের লক্ষ্যে এই অ্যাপের উদ্বোধন করেছিলেন।

আগামী জুলাই মাস থেকে শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করতে পারবেন।

কীভাবে কাজ করবে?

শিলিগুড়িতে দু’ধরণের অপারেশন হবে – স্পেশ্যাল জোন এবং ওপেন মার্কেট। প্রাথমিকভাবে, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, শিলিগুড়ি জংশন এলাকা এবং বাগডোগরা বিমানবন্দর এই জোনের অন্তর্ভুক্ত থাকবে। এই এলাকা থেকে শহরের মধ্যে, আশেপাশে এবং পাহাড়ের যেকোনো গন্তব্যে যাত্রীরা ক্যাব বুক করতে পারবেন।
এছাড়াও, শিলিগুড়ি ও আশেপাশের অন্যান্য এলাকা থেকে স্থানীয় ভ্রমণের জন্যও অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করা যাবে। শিলিগুড়িতে ভাড়ার হার কলকাতার তুলনায় আলাদা হবে কারণ এখানে রাস্তা সংকীর্ণ এবং পাহাড়ে যাতায়াতের প্রবণতা বেশি।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ চালকদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। পুলিশের কাছে প্রতিটি ক্যাব এবং অ্যাপের সাথে রেজিস্ট্রার করা সমস্ত ড্রাইভারের তথ্য থাকবে। যাত্রীদের সুবিধার্থে, পুলিশ চালকদের প্রশিক্ষণ দিচ্ছে।

এই অ্যাপ ক্যাব চালুর সুবিধা:

যাত্রীরা ন্যায্য ভাড়ায় যাতায়াত করতে পারবেন। অতিরিক্ত ভাড়া, দুর্ব্যবহার, ভুল গন্তব্যে নামানোর মতো অসুবিধা দূর হবে।পর্যটকদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে, যার ফলে পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে।সকলেরই আশা, যাত্রী সাথী অ্যাপ ক্যাব শিলিগুড়ি ও আশেপাশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরও সুव्यवस्थিত ও নির্ভরযোগ্য করে তুলবে।