পাহাড়ি রাস্তায় মধুমিতার কোলে মাথা দিয়ে শুয়ে বিক্রম, টলিপাড়ায় নতুন প্রেমের চর্চা, ব্য়াপারটা কী?

পাহাড়ি রাস্তায় ট্রাকে বসে রঙিন সানগ্লাস পরে একে অপরের প্রেমে মজে – এই ছবিটা কি আপনার চোখে পড়েছে? হ্যাঁ, ঠিকই দেখেছেন। এটি নতুন ছবি ‘সূর্য’ থেকে একটি দৃশ্য।

বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার এই নতুন জুটি এবার রুপালি পর্দায় জ্বলবেন রোমান্সে। শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবিটি আগামী ১৯ জুলাই মুক্তি পাচ্ছে।

বিয়ে থেকে পালিয়ে উমা (মধুমিতা) নামে এক তরুণী উঠে পড়ে একটি পুরনো অ্যাপার্টমেন্টে।সেখানে আগে থাকত সূর্য (বিক্রম) নামে এক ভবঘুরে।উমা সূর্যের অসমাপ্ত গ্রাফিক নভেল পেয়ে তার প্রতি আগ্রহী হয় এবং তাকে অনুসরণ করে।সূর্যের বন্ধুদের কাছ থেকে তার বীরত্বপূর্ণ কাজের কথা জানতে পারে উমা।এরপর তাদের জীবনে কী ঘটে, তাই জানতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তির জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

দর্শনা বনিক। তিনি ‘দিয়া’ নামে এক চরিত্রে অভিনয় করেছেন।ছবির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে।ছবির সঙ্গীত পরিচালনা করেছেন লয়-দ্বীপ।’সূর্য’ – তিনজন মানুষের জীবন, রোমান্স, রহস্য – সব মিলিয়ে একটি আকর্ষণীয় ছবি হতে চলেছে বলে আশা করা হচ্ছে।