SPORTS: বিতর্কিত সিদ্ধান্তেই হার বাংলাদেশের? বিশ্বকাপে কাঠগড়ায় এবার আম্পায়ারিং

দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিতর্কিত আম্পায়ারিং-এর শেষ নেই। এবার সেই তালিকায় যোগ হল ICC-র ট্রফিও। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখা গেল বিতর্কিত সিদ্ধান্ত।

ম্যাচের শেষ বলে ফয়সালা হয়। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু তারা মাত্র ১ রান করতে পারে এবং ৪ রানে হেরে যায়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই পরাজয়ের পর আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

১৭তম ওভারে বাংলাদেশের হয়ে ক্রিজে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তৌহিদ হৃদয়।ওটনিল বার্টম্যানের বলে বলটা মাহমুদুল্লাহর প্যাডের কানায় লেগে বাউন্ডারিতে চলে যায়।দক্ষিণ আফ্রিকা LBW-র জন্য আবেদন করে। আম্পায়ার আউট দেন।বাংলাদেশ DRS নেয়। DRS-এ দেখা যায়, বল ক্রিজে পড়লেও স্টাম্প মিস করে।তৃতীয় আম্পায়ার মাহমুদুল্লাহকে নটআউট ঘোষণা করেন।

কিন্তু লেগ বাই থেকে বল যে চার রান হয়েছিল সেটা দেওয়া হয়নি।এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তিনি নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, “আম্পায়ার ভুল করে মাহমুদুল্লাহকে LBW দিয়েছেন। এরপর লেগ বাই থেকে বল চলে যায় বাউন্ডারিতে ও হয় ৪ রান। এরপর DRS-এ সিদ্ধান্ত পাল্টে গেলেও ব্যাটারকে একবার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় ৪ রান পায়নি বাংলাদেশ। এরপর ৪ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে।”

এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পরাজয়ের পেছনে কি ‘চুরি’ ছিল – এই প্রশ্নটি উঠেছে।