শনি-রবিও চলবে দুর্ভোগ! জেনেনিন কোন কোন ট্রেন বাতিল? দেখেনিন তালিকা

শিয়ালদা মেন লাইন এবং বনগাঁ শাখায় তিন দিনের জন্য চলমান ‘গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ’ এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায়, শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।

দুর্ভাগ্যবশত, একজন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন।ট্রেনটি কোথায় এবং কখন এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।

ট্রেন বাতিল:
শিয়ালদা ব্যারাকপুর, নৈহাটি, বারাসত, ডানকুনি, রানাঘাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর, কৃষ্ণনগর এবং বনগাঁ শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা রেলের ওয়েবসাইট এবং স্টেশনে পাওয়া যাচ্ছে।

শিয়ালদা ব্যারাকপুর শাখা
শিয়ালদা থেকে ব্যারাকপুর শাখায় আপ ট্রেন সকাল ৬.৪৮, সকাল ৭.৩৩, সকাল ৭.৪৬, সকাল ৮.০০, সকাল ৮.১৩, সকাল ৯.০৫, সকাল ৯.২৮, সকাল ৯.৪০, সকাল ১০.০৫, বেলা ১.৪২ এবং সন্ধ্যায় ৬.২৮-এর ট্রেন বাতিল থাকছে। ডাউনে সকাল ৭.৪০, সকাল ৮.২২, ৮.৩৫, ৮.৪৮, সকাল ৯.০২, ৯.৫৭, ১০.১৬, সকাল ১০.৩০, ১১.০০, বেলা ২.৪২, সন্ধ্যায় ৬.৩০, ৭.২৫ ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা নৈহাটি শাখা
শিয়ালদা থেকে নৈহাটি শাখায় আপ ট্রেন সকাল ৪.৪০, সকাল ৬.৩৮, সকাল ৭.৫২, সকাল ৯.৩৪, সকাল ১০.৪৫, সকাল ১২.২০, বেলা ১.০৭, বেলা ৩.৫৫, সন্ধ্যায় ৬.০৫, ৬.৩৫, ৭.৪২, ৯.২০, রাত ১০.২২-এর ট্রেন বাতিল থাকছে। ডাউনে সকাল ৪.৫০, সকাল ৭.৫২, ৮.৩০, ৯.১০, ১০.৪৭, বেলা ১২.০০, ১.৪০, ২.৫০, বিকেল ৫.২২, সন্ধ্যায় ৭.২০, ৭.৪৭, ৯.০৮, ৯.২৮-এর ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা বারাসত শাখা
শিয়ালদা বারাসত শাখায় আপ ট্রেন সকাল ৮.৫৮, সকাল ১০.৩৫, সকাল ১০.৫৮, সন্ধ্যা ৬.১৪, রাত ৮.৩৯ মিনিটের ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, ডাউনে সকাল ৮.১৫, ৯.৩৫ এবং বিকেল ৪.২২-এর ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা ডানকুনি শাখা
শিয়ালদা ডানকুনি শাখায় আপ সকাল ৬.০৫, সকাল ৭.৪৬, সকাল ৮.২৪, সকাল ১০.১৫, বেলা ১.২৫ এবং রাট ৮.৪২-এর ট্রেন বাতিল থাকবে। ডাউনে সকাল ৭.০২, ৮.৪৪, ৯.১৫, ১১.২২, বেলা ২.২২, রত ১০.৫০ ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা রানাঘাট শাখা
শিয়ালদা রানাঘাট শাখায় আপ লাইনে সকাল ৬.২০, সকাল ৮.০০ বিকেল ৪.২৫, বিকেল ৫.৫৪, রাত ৮.২৫, রাট ১০.০৮-এর ট্রেন বাতিল। ডাউনে সকাল ৪.২০, সকাল ৭.৪৫, সকাল ১০.১২, বেলা ১২.৫০, বিকেল ৫.২৮, সন্ধ্যায় ৬.৪২, সন্ধ্যায় ৭.২৫ এবং রাত ৯.৩৭-এর ট্রেন বাতিল থাকবে।

এছাড়াও শিয়ালদা মধ্যমগ্রাম লাইনে আপ শাখায় সকাল ৭.৩২, ৯.৩০ এবং ডাউন লাইনে ৮.৫২, রাট ১০.০৩-এর ট্রেন, শিয়ালদা দত্তপুকুর শাখায় আপ লাইনে সন্ধ্যায় ৭.৫২ এবং রাত ৯.০৬-এর ট্রেন বাতিল থাকবে। শিয়ালদা কৃষ্ণনগর শাখায় আপ সকাল ০৫.০৫ এবং রাত ১০.০০ ট্রেন বাতিল, শিয়ালদা বনগাঁ শাখায় আপ লাইনে বিকেল ৫.৩২ লেডিস স্পেশ্যাল, ডাউনে ৭.১৫ লেডিস স্পেশ্যাল এবং ৯.৩৫-এর ট্রেন বাতিল থাকবে।

কাজের অগ্রগতি:
রেল কর্তৃপক্ষ দাবি করেছে যে, কাজ দ্রুত এগিয়ে চলছে এবং রবিবারের মধ্যে পরিষেবা পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।
শিয়ালদা ডিআরএম দীপক নিগম ব্যক্তিগতভাবে কাজের তদারকি করছেন।

যাত্রীদের জন্য পরামর্শ:
ট্রেনে যাত্রা করার আগে রেলের ওয়েবসাইট বা স্টেশনে গিয়ে আপনার ট্রেন বাতিল হয়েছে কিনা তা নিশ্চিত করে নিন।বিকল্প যাত্রার ব্যবস্থা করে রাখুন।
ধৈর্য ধরুন এবং যানবাহন চলাচলের বিঘ্নের জন্য প্রস্তুত থাকুন।