Weather: বাড়ছে গরম, বৃষ্টির সম্ভাবনাও কম, ফের ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা?

আবারও চড়ছে তাপমাত্রার পারদ। এমনকী আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি।

তাপমাত্রা:

৭ থেকে ৯ জুন: ক্রমবর্ধমান তাপমাত্রা, ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি সম্ভব।

১০ তারিখের আগে: ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

বৃষ্টিপাত:

৭, ৮, ৯ জুন: বিক্ষিপ্তভাবে কিছু জেলায় হালকা বৃষ্টি (ঘণ্টা ৩-৪)।

১০-১২ জুন: দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টি সম্ভব।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার) ভারী বৃষ্টি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

অন্যান্য:

সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে অস্বস্তিজনক পরিস্থিতি।আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি), সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি)।

সূত্র: আলিপুর আবহাওয়া দফতর