WBJEE: পড়াশোনায় মেধাবী, ভালোবাসে ক্রিকেটও, রাজ্য জয়েন্টে দ্বিতীয় শুভ্রদীপ

উত্তর ২৪ পরগনার হালিশহরের শুভ্রদীপ পাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।এই সাফল্যে উচ্ছ্বসিত শুভ্রদীপের পরিবার।
কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের ছাত্র শুভ্রদীপ।ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এই র্যাঙ্ক এসেছে বলে জানান শুভ্রদীপের বাবা।
শুভ্রদীপের বাবা নিশীথ পাল বলেন, “সারাদিনে ১২-১৪ ঘণ্টা সাধারণত পড়ত। অংক ও ফিজিক্স ওর সবচেয়ে প্রিয় বিষয়।”মা শিপ্রা পাল বলেন, “ছেলে যে রীতিমত র্যাঙ্ক করবে তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না।”তারা জানান, শুভ্রদীপ ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল।
নিশীথ পাল জানান, সেভাবে খুব বেশি গৃহশিক্ষক শুভ্রদীপের ছিল না।মূলত কিছু কোচিং সেন্টারের সাথেই যুক্ত ছিলেন তিনি।
এদিনই প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল।এই বছর জয়েন্ট পরীক্ষায় বসেন ১ লাখ ৪২ হাজারের বেশি পরীক্ষার্থী।মোট ১ লাখ ১৩ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী পাশ করেছেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মোট চার পড়ুয়া এবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন।তাদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া অভীক দাস।গত বছরের মতো এবছরও তিন ধাপে হবে কাউন্সেলিং।