“কমিশনারকে আমি ফোন করিনি”- পোর্শেকাণ্ডে সুর পাল্টালেন উপ মুখ্যমন্ত্রীর

পুনে পোর্শেকাণ্ডে আজ নতুন মোড়। শনিবার সকালে অভিযুক্ত কিশোরের মাকে গ্রেফতার করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার চমকে দেন। তিনি দাবি করেন যে, এই মামলায় তিনি পুলিশ কমিশনারকে কোনও ফোন করেননি।
অজিতের পূর্ববর্তী বক্তব্যের সাথে এটি সম্পূর্ণ বিপরীত। আগে তিনি বলেছিলেন, তিনি নাকি কমিশনারকে ফোন করে অভিযুক্তকে বাঁচানোর জন্য বলেছিলেন।
শনিবার অজিত আরও বলেন, বিরোধীরা যা খুশি তাই বলতে পারে। অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিস নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় অজিতের দলের বিধায়ক সুনীল টিংড়ের বিরুদ্ধেও হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। অজিত টিংড়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, টিংড় একজন স্থানীয় বিধায়ক হিসেবে তার এলাকা পরিদর্শন করতে পারেন।
তদন্তে জানা যায়, নাবালকের রক্তের নমুনা তার মায়ের রক্তের নমুনা দিয়ে অদল বদল করা হয়েছিল। টাকার বিনিময়ে ডাক্তাররা এ কাজ করেছিলেন। এরপরই নাবালকের মাকে গ্রেফতার করা হয়।
মনে রাখা জরুরি, ১৯ মে রাতে পোর্শে গাড়ি দুর্ঘটনায় দুই তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু হয়।