হাতে রুদ্রাক্ষ-কমণ্ডলু ,বিবেকানন্দ রকে মোদীর সাধনা, দেখুন প্রধামন্ত্রীর নতুন ভিডিও

শনিবার প্রধানমন্ত্রী মোদির ধ্যান কর্মসূচির দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর একটি নয়া ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে তাঁকে সূর্য প্রণাম, প্রাণায়াম, কমণ্ডুলু এবং রুদ্রাক্ষ হাতে যপ করতে দেখা গিয়েছে। স্বামী বিবেকানন্দের হাতে মাথা নত করে প্রণামও করতে দেখা গেছে নরেন্দ্র মোদিকে।
BJP মুখপাত্র এবং সাংসদ শুধাংশু ত্রিবেদী বলেন, ‘মোদী একদম সাদামাটা, আধ্যাত্মিক জীবনযাপন করেন। ভারতীয় সংস্কৃতিকে মান্যতা দেন তিনি। দেশের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। এমনকী, দেশের বাইরে বালোচিস্তানেও তিনি মন্দির দর্শন করেছেন।’
Meditation – A Masterstroke from PM Modi!
PM Modi’s decision to meditate from Kanyakumari where Swami Vivekananda meditated several decades back has received interesting reviews!
Some ask why do you have cameras when you meditate?
Some ask why he needs so much marketing for… pic.twitter.com/gpk2G8VaYK
— Dr. Praveen Kumar (@Praveengiddy) June 1, 2024
শুক্রবার সূর্যোদয়ের আগেই ওঠেন নরেন্দ্র মোদী। সমুদ্রপাড়ে তিনি সূর্যোদয়ের সাক্ষী হন। এরপর ধ্যানকক্ষে ধ্যানে বসেন। ২০ মিনিট ধ্যানের পর তিনি প্রাণায়াম করেন। ভগবতী আম্মান অর্থাৎ দেবী পার্বতীর পদযুগলের ছাপের সামনে বসেই শুরু হয় তাঁর এই আধ্যাত্মিক কর্মসূচি।
PM Modi’s meditation session at Dhyan Mandapam follows his intense campaign rallies. His actions reflect a moment of peace and reflection. #ModiJarooriHai2024pic.twitter.com/YBeCXupQVw
— Mukesh (@Mukesh_shivaya) June 1, 2024