OMG! নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড! গিনেস বুকে নাম তুললে ভারতীয় যুবক, দেখেনিন ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে নাক দিয়ে টাইপ করে এই নিয়ে তৃতীয়বার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় নাগরিক।মাত্র ২৬ সেকেন্ডে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার খেতাব জিতে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। নাম তুলে নিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। ৪৪ বছর বয়সী ওই ভারতীয় যুবকের নাম বিনোদকুমার চৌধুরী।
How quickly could you type the alphabet with your nose (with spaces)? India’s Vinod Kumar Chaudhary did it in 26.73 seconds ⌨️👃 pic.twitter.com/IBt7vghVai
— Guinness World Records (@GWR) May 30, 2024