সাংসদকে টুকরো করার সময় ফ্ল্যাটেই ছিলেন বান্ধবী শিলাস্তি? জেনেনিন রোমহর্ষক বর্ণনা

শিলাস্তিকে ‘হানি ট্র্যাপ’ হিসেবে ব্যবহারের দাবি পুলিশের, ডিবির তথ্যে খুনের ষড়যন্ত্র থেকে দেহ টুকরো করার পর্যন্ত সবকিছুতেই জড়িত শিলাস্তি!
পুলিশের দাবি, আনার হত্যায় শিলাস্তিকে ‘হানি ট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ডিবি-এর তথ্য অনুযায়ী, খুনের পরিকল্পনা থেকে শুরু করে আনারকে হত্যা এবং তার দেহ টুকরো করা — সবকিছুতেই জড়িত ছিল শিলাস্তি।

আদালতে শিলাস্তি জানিয়েছিলেন, নিউটাউনের ফ্ল্যাটে উপস্থিত থাকলেও আনার হত্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না।

কিন্তু পুলিশের দাবি, এই খুনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিলাস্তি।

নিউটাউনের ওই ফ্ল্যাটে যখন আনারকে আনা হয়েছিল তখন সেখানে উপস্থিত ছিলেন শিলাস্তি। আনারকে ‘রিসিভ’ করা থেকে শুরু করে তাকে হত্যা করা পর্যন্ত নিউটাউনের ওই ফ্ল্যাটেই ছিলেন শিলাস্তি।

পুলিশের দাবি, এই খুনের ঘটনায় আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া এবং শিলাস্তিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু রোমহর্ষক তথ্য পাওয়া গিয়েছে। আনারকে হত্যার পর নিজেদের মধ্যে দায়িত্বভাগ করে সব কাজ করেন তারা। এমনকি আজিমের দেহ টুকরো ফ্ল্যাটের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভূমিকা ছিল শিলাস্তির।

দীর্ঘদিনের পরিকল্পনা

পুলিশের দাবি, এই খুনের পরিকল্পনা করা হয় দীর্ঘদিন ধরেই।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন পরিকল্পনা করেই হত্যা করা হয় আনোয়ারুলকে। ঠান্ডা মাথায় সব কিছু করা হয়। এত ঠান্ডা মাথার খুন আগে দেখেননি বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, এর আগে জানুয়ারি এবং মার্চ মাসে আজিমকে হত্যা করার চেষ্টা করা হয়।

শেষ পর্যন্ত কলকাতায় তাকে খুন করার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনায় সামিল করা হয় শিলাস্তিকেও।