1 জুন থেকে বদলে গেল SBI-এর নিয়ম, ড্রাইভিং লাইসেন্স ও জরিমানা নিয়েও এলো বড় আপডেট

প্রতি মাসের মতো জুন মাসেও বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে যা আমাদের রোজকার জীবনে প্রভাব ফেলবে।
চলুন জেনে নেওয়া যাক এই মাসের কি কি নিয়মে পরিবর্তন এসেছে:
১. ড্রাইভিং লাইসেন্স:
বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষা: 1 জুন থেকে নতুন নিয়মে বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। আগে শুধুমাত্র RTO অফিসেই পরীক্ষা দেওয়া যেত।
গাড়ির জরিমানা: হাই স্পিডে গাড়ি চালানোর জরিমানা সর্বোচ্চ 2000 টাকা। নাবালকের গাড়ি চালানোর জন্য 25,000 টাকা জরিমানা ও গাড়ির রেজিস্ট্রেশন বাতিল।
২. আধার কার্ড:
14 জুনের মধ্যে আপডেট করুন: 14 জুনের মধ্যে আধার কার্ডে পরিবর্তন করলে কোন চার্জ লাগবে না। এরপর 50 টাকা চার্জ দিতে হবে।
অনলাইনে আপডেট: সহজেই অনলাইনে আধার কার্ড আপডেট করা যাবে।
৩. ব্যাঙ্ক ছুটি:
জুনে 10 দিন ব্যাঙ্ক বন্ধ: রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার, সংক্রান্তি ও বকরিদের ঈদের ছুটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. SBI ক্রেডিট কার্ড:
কিছু কার্ডে রিওয়ার্ড পয়েন্ট বন্ধ: 1 জুন থেকে বেশ কিছু SBI ক্রেডিট কার্ডে লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।
৫. গ্যাসের দাম:
কলকাতায় 72 টাকা কমেছে: 1 জুন থেকে কলকাতায় 19 কেজির গ্যাস সিলিন্ডারের দাম 72 টাকা কমে 1787 টাকা হয়েছে।