মাত্র ১ টাকায় পরোটা, সঙ্গে তরকারি ফ্রি! জেনেনিন পাবেন কোথায়? রইলো ঠিকানা

বাজারে সবকিছুর দামই আকাশছোঁয়া। এক টাকার মূল্য এখন কিছুই না। কিন্তু বিশ্বাস করুন, শ্রীরামপুরের বেল্টিং বাজারে এখনও মাত্র ১ টাকায় পেট ভরা খাবার পাওয়া যায়!

মানিক সরকার নামের এক ব্যক্তি দীর্ঘ ৩৫ বছর ধরে বিক্রি করে আসছেন এই ১ টাকার পরোটা। তার দোকানটি শ্রীরামপুর বেল্টিং বাজার বাসস্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত।

সকাল ৭ টা থেকেই ক্রেতাদের ভিড় জমে যায় মানিকের দোকানে। পুলিশ, রিকশা চালক, পথচারী, অফিস যাত্রী সকলেরই পছন্দের জলখাবার এই ১ টাকার পরোটা।

প্রতিদিন মানিক প্রায় ২৫০০ থেকে ২৬০০ পরোটা বানিয়ে দোকানে আনেন। তরকারি তৈরি হয় দোকানের ভেতরেই।

অনেেকেই ভাবতে পারেন, এক টাকায় কিভাবে লাভ হয়? মানিক জানান, দীর্ঘ ৩৫ বছর ধরেই তিনি এই দামে পরোটা বিক্রি করে আসছেন। আগে পরোটা ছিল বড়, কিন্তু মূল্যবৃদ্ধির কারণে এখন সাইজে কিছুটা ছোট করা হয়েছে।

তবুও ১০ টাকায় ১০ টা পরোটা খেলে অনায়াসেই পেট ভরে যায় অনেকের।

মানিকের আরও বলার আছে, বর্তমানে চাহিদা এত বেশি যে তিনি সকলের চাহিদা পূরণ করতে পারছেন না। দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন তার পরোটা খেতে। প্রতিদিন ৫০০ থেকে ৮০০ পরোটা শুধু পার্সেলেই চলে যায়।

একজন ক্রেতা জানান, তিনি পেশায় একজন ভ্যান চালক। কম পয়সায় পেট ভরা খাবার তিনি পেয়ে যান এই দোকানে। দীর্ঘদিন ধরেই সকালের নাস্তা এখানেই সারেন তিনি।

মানিক সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বাজারে যখন সবকিছুর দামই আকাশছোঁয়া, তখন তিনি মাত্র ১ টাকায় পেট ভরা খাবার সরবরাহ করে যাচ্ছেন।