‘অল আইজ অন রাফা’, কী হচ্ছে গাজার এই শহরে? জেনেনিন কেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং?

দুদিন আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার রাফা শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তাছাড়া রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এরপরও রাফায় হামলা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যুদ্ধ বিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনিদের সমপ্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লেখ করা হচ্ছে ‘অল আইজ অন রাফা’।

রোববার (২৬ মে) রাফার তাল আস-সুলতান শহরে অবস্থিত একটি তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন নিহত হয়, যার অধিকাংশই নারী ও শিশু। এর আগে জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটির বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়।

সোমবার (২৭ মে) সংসদে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, রোববারের বিমান হামলাটি ‘দুঃখজনক ভুল’ ছিল। তবে এর জন্য আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি না। আমাদের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

তিনি আরও বলেন, অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইসসায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফের) কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সেনাবাহনী সাধারণ নাগরিকদের এই যুদ্ধের ভয়াবহতা থেকে দূরে রাখার, নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।

আর এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই কথাটি দেখা গেল রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি ডিমরি, দিয়া মির্জা এবং আলিয়া ভাট সহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে। প্রতিবাদে সরব বলিউডের একাংশ