“ভুলের জন্য ক্ষমাপ্রার্থী”-জেনেনিন কেন সকলের কাছে ক্ষমা চাইলেন মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ লাইন পাঠ করার সময় সকলের কাছে বাংলা উচ্চারণ ভুলের জন্য উপস্থিত সকলের ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কবিতার লাইন গুলি বলার পরেই মোদী বলেন ‘আমি আমার উচ্চারণ ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
এর আগে অশোকনগরের সভাতেও বাংলা উচ্চারণ করতে গিয়ে কার্যত ‘হোঁচট’ খেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেমন (মোদী উচ্চারণ করেন কেমেন) আছেন বারাসতবাসী? কেমন আছেন বসিরহাটবাসী। আপানাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ও আর ভালবাসা (মোদী উদ্ধারণ করেন ভালোবাস)।’
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোদির বাংলা উচ্চারণ নিয়ে কর্টেক্স করেন। ‘চার লাইন বাংলা বলতাসে, কী সুন্দর বাংলা কয়, ওটা লেখা থাকে। মঞ্চে যেখানে দাঁড়িয়ে ভাষণ দেয় সেখানে হালকা রঙেয়ের একটি মাইক থাকে, তার মধ্যে লেখা থাকে পুরো। আপনার দেখতে পাবেন না। এই সিস্টেম আমেরিকায় চালু আছে। এটাকে টেলিপ্রম্পটার বলে। ওটা দেখে মোদী বাংলা বলে!’