‘বুড়ি হয়ে খুকি সাজাছেন?’, ‘পঞ্চায়েত 3’ স্ক্রিনিংয়ে সাদা সাইকেলিং শর্টসে ৬৫-র নীনা, কটাক্ষ নেটিজেনদের!

65 বছর বয়সেও রীতিমতো ফ্যাশনিস্তা নীনা গুপ্তা। স্বল্প পোশাকেও তাঁর আত্মবিশ্বাস এবং সাবলীলতা চোখ টানে। ‘পঞ্চায়েত 3’ সিরিজের স্ক্রিনিংয়ে অংশ নিতে গিয়ে নীনা এমনই এক পোশাকে হাজির হয়েছিলেন যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাদা সাইকেলিং শর্টসের উপরে ওভারসাইজ সাদা শার্ট।শার্টের হাতা গুটিয়ে রীতিমতো ‘Cool’ লুকে নীনা।গলা ভর্তি জাঙ্ক জুয়েলারি, চোখে রোদচশমা আর কাঁধে ঝুলছে লাল স্লিং ব্যাগ।পায়ে হলুদ রঙা স্নিকার্স।

নীনার পোশাক নিয়ে অনেকেই প্রশংসা করেছেন।তাঁর আত্মবিশ্বাস এবং স্টাইলের প্রশংসা করেছেন অনেকেই।তবে কিছু নেটিজেন নীনার বয়সের কথা তুলে ধরে সমালোচনা করেছেন।একজন নেটিজেন লিখেছেন, “এটা সাহসিকতা নয়, বোকামি। আপনার ঠাকুমা এমন পোশাকে বাইরে গেলে ভালোলাগবে?”অপর একজন লিখেছেন, “ম্যাডাম আপনার বয়সটার দিকে নজর দিন, খুকি সাজতে চাইছেন কেন?”

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

নীনা এর আগেও বারবার বলেছেন যে তিনি বয়সের কথা মাথায় রাখেন না এবং নিজের ইচ্ছামতো পোশাক পরতে চান।তিনি বলেছেন, “অনেকে মনে করেন যে সব মহিলারা যারা আবেদনময়ী পোশাক পরেন, তাদের কোনও গুণ নেই।কিন্তু আমি সংস্কৃতে এমফিল করেছি, এ ছাড়া অন্যান্য কাজও রয়েছে। তাই পোশাক দেখে কাউকে বিচার করা উচিত নয়।”

নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়েও হামেশাই চর্চার কেন্দ্রে থেকেছেন।আশির দশকে একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।ভিভ রিচার্ডস অন্তঃসত্ত্বা নীনাকে বিয়ে করতে রাজি হননি, তবে গর্ভপাত না করিয়ে মাসাবার জন্ম দেন নীনা।পরে ২০০৭ সালে বিয়ে করেন অভিনেত্রী।সদ্য ঠাকুমা হতে চলেছেন নীনা।