SPORTS: প্রয়োজন মাত্র ১৮ রান, নতুন রেকর্ডের মুখোমুখি ‘বার্থডে বয়’ সুনীল নারিন

রবিবার, ২৬ মে চলতি আইপিএল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এই বিশেষ দিনটিতেই ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন ২৬ বছর বয়সে পা রাখছেন।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করেছেন নারিন।১৪ ম্যাচে ৪৮২ রান করে ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক রান করার তালিকায় শীর্ষে।ইতিমধ্যে ৩টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করলেও।বোলিংয়েও ১৩ ইনিংসে ১৬ উইকেট শিকার করেছেন।৪ বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছেন।

কেকেআর সমর্থকরা আশা করছেন হায়দরাবাদের বিপক্ষে ফাইনালেও নারিন জ্বলে উঠবেন।আরও ১৮ রান করলে তিনি এক মরশুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শকারী কেকেআরের চতুর্থ ক্রিকেটার হবেন।এর আগে গৌতম গম্ভীর (২বার), রবিন উথাপ্পা ও আন্দ্রে রাসেল (১বার করে) এই কীর্তি গড়েছেন।

কেকেআরের হয়ে এক মরশুমে সর্বাধিক রান করার রেকর্ড রবিন উথাপ্পার। ২০১৪ সালে ১৬ ম্যাচে ৬৬০ রান করেছিলেন তিনি।সুনীল নারিন ২০১২ সালে কেকেআর দলে যোগ দেন।কেকেআর ইতিমধ্যে ২ বার আইপিএল ট্রফি জিতেছে।নারিন কি কেকেআরের তৃতীয়বারের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন? রবিবারের ম্যাচই উত্তর দেবে।