Chat GPT থেকে DATA ফিল্টারিং, এবার ঘরে বসেই শিখেনিন AI-র খুঁটিনাটি

চলতি মাসেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। দ্বাদশ উত্তীর্ণরা এখন কলেজে ভর্তির জন্য তোড়জোড় করছেন। প্রথাগত বিষয় ছাড়াও চাকরিমুখী কোর্সের দিকেও তাদের নজর রয়েছে। কিছু ছাত্র-ছাত্রী আবার একসাথে দুটি কোর্স করতে চাইছেন। তাদের জন্য এবার উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সংস্থা।

এই শিক্ষাবর্ষে স্বল্প মেয়াদের একটি কোর্স নিয়ে এসেছে তারা। যা ঘরে বসেই করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। কেন্দ্রীয় সংস্থা যে স্বল্প মেয়াদের কোর্সটি চালু করছে, তাতে মূলত শেখানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে চাকরি বাজার কাঁপাবেন এআই-র প্রশিক্ষণপ্রাপ্তরা।

কোর্সের বিবরণ:

কোর্সের নাম: অ্যাডভান্সড এক্সেল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

কোর্স পরিচালনা: দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

ক্লাসের সময়: সপ্তাহান্তে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত

কোর্স ফি: ২,৩৬০ টাকা

আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৪

আবেদন করার পদ্ধতি: অনলাইনে

কোর্সের সুবিধা:

ঘরে বসেই কোর্স করা যাবে।কোন বয়সের সীমা নেই।চাকরিরত অবস্থাতেও কোর্স করা যাবে।মাইক্রোসফট এক্সেলের কার্যক্ষমতা বৃদ্ধি করা যাবে।বিপুল তথ্য দ্রুত সংগ্রহ ও সংরক্ষণ করা যাবে।এক্সেল ব্যবহার করে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন ও অ্যাডভান্সড ডেটা ফিল্টারিং টেকনিক্স শেখা যাবে।ডেটা অ্যানালিসিস ও ডেটা সায়েন্স পড়াশোনার জন্য প্রাথমিক জ্ঞান অর্জন করা যাবে।

কোর্সে আবেদন করার জন্য:
দিল্লির সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন।রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করুন।অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করুন।

(বিঃদ্রঃ কোর্সে আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে)