“গরমের ছুটি শেষ হলেই সুপ্রিম কোর্টে যাবে রাজ্য”- কোন মামলায় বড় ঘোষণা মমতার?

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণের বিষয়ে আদালতের রায় কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা করলেন। গরমের চারটি শেষ হলেই নেওয়া হবে পদক্ষেপ। প্রয়োজনে যদি কোনোও বিধি বদল করতে হয় তাও করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলনেত্রী।

২০১০-এর পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় বুধবার দিয়েছে হাইকোর্ট। তারপরেই মমতা জানিয়েছিলেন, তিনি এই রায়ের সঙ্গে সহমত নন।

মমতা বলেন, ‘কেন নির্বাচনের সময়ে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিতে হয়? শুনুন, মানুষ যদি বিপদে পড়ে আমি ২৪ ঘণ্টা তাঁদের সঙ্গে থাকি। সে দিন আমি বলেছিলাম, এটা আমি হতে দেবো না। আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে।’

তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘আপনি এ-তে খেলেছেন, আমি বি-তে খেলব। আপনি সি-তে খেলবার চেষ্টা করলে আমি জ়েডে খেলে আপনাকে দেখিয়ে দেবো। এই ভাবে ভাগাভাগি করবেন না। ওবিসি-র মধ্যে তো সবাই আছে। হিন্দু আছে, মুসলিম আছে, তফসিলি আছে, আদিবাসী আছে। সবাই আছে, সবাই থাকবে।’

ভাঙড়ে তৃণমূলের নির্বাচনী সভায় অভিষেক বলেন, ‘হাইকোর্টের অর্ডারে সংখ্যালঘুদের সঙ্গে একাধিক তফসিলি গোষ্ঠীর ওবিসি সংরক্ষণ কেড়ে নেওয়া হয়েছে।’

অভিষেকের মন্তব্য, ‘যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল, সেই বিচারপতির বেঞ্চই সংখ্যালঘু ও তফসিলিদের সংরক্ষণ কেড়ে নিয়েছে। এটা কাকতালীয় নয়।’