“ঘি জবজবে বাজরার খিচুড়ি এখনও মুখে লেগে আছে”-ফের স্মৃতিচারণা করলেন মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

এবার আরো একবার হরিয়ানায় নিজের পুরোনো স্মৃতির কথা মনে করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী বলেন, ‘এমনটা হতে পারে না যে হরিয়ানায় আমি আসব আর আমার পুরনো দিনের কথা মনে পড়বে না। এখানে অনেক পুরনো মুখ রয়েছে। বছরের পর বছর ধরে হরিয়ানাও আমার কাছে আর এক বাড়ি। হরিয়ানা এবং পঞ্জাব থেকে রাজনীতির অনেক পাঠ শিখেছি।”

মোদী বলেন, ‘সাধারণত, (বিজেপি) রাজ্যের ইনচার্জরা এখানে পরিদর্শনের জন্য় আসেন। তবে আমি এই রাজ্যে দীর্ঘদিন থেকেছি। তখন মনোহর লাল খট্টর দলের সংগঠনের কাজ দেখাশোনা করতেন, রমেশ জোশী ছিলেন রাজ্য সভাপতি।’

মোদী বলেন, ‘সেই সময় এরাজ্যে মা-বোনদের তৈরি করা প্রচুর খাবার খেয়েছি। মনে পড়ছে নারনাউলের সূর্য হালুয়া ও মহেন্দ্রগড়ের মিষ্টির কথা।’

মোদীর কথায়, ‘গরমের দিনে এক গ্লাস রাবরি, একটা রুটির সঙ্গে একটি পিঁয়াজ দিয়েই ক্ষুধা নিবারণ হত। সহজ সরল খাবারের অপর নাম হরিয়ানা।’

মোদী বলেন, ‘হরিয়ানার ঘি আর মাখনের যে জোর কী তা এখন গোটা দুনিয়া দেখতে পাচ্ছে।’

মোদীর কথায় উঠে এসেছে হরিয়ানায় ঘি-এর এর তৈরি বাজরার খিচুড়িরর কথাও। বলেন, ‘আমি গুজরাটি। খুব একটা খেতে পারি না। তবে মানুষ যে ভালোবাসা দিয়েছে তা এখনও আমার মনে আছে।”