কত আসন পাবে কংগ্রেস, কততে থামবে বিজিপে? কি বলছে কুখ্যাত সাট্টা বাজার?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার সামনে এলো ভারতের রাজস্থানের অন্তর্গত ফালোদি সাট্টা বাজারের অনুমান। মূলত এই বাজার রাজনীতি থেকে ক্রিকেট নিয়ে সাট্টা অর্থাৎ জুয়ার জন্য বেশ কুখ্যাত। আর এখানকার সত্তাবাজদের অনুমান নিয়ে চলে জোর চর্চা কারণ এই বাজারের অনুমান একাধিকবার সত্যি বলে প্রমাণিত হয়েছে।

রাজস্থানের ফালোদি সাট্টা বাজার বাজি ধরে ভবিষ্যৎবাণীতে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ১৩ মে ভোটের পর অনুমান বিজেপি এবার মোটের উপর ৩০০ আসন পকেটে পুরবে। অন্য়দিকে কংগ্রেস ৪০-৪২ আসন পাবে বলে অনুমান। ২০১৯-এ কংগ্রেস জিতেছিল ৫২ আসন। এবার কংগ্রেসের জয়ের আসন সংখ্য়া কমতে পারে বলে পূর্বাভাস। বাকি আসন অন্য়ান্য় দলের ভাগে পড়তে পারে। উত্তর প্রদেশে আগেরবারের থেকে এবারে কম ভোটদানের হার সত্ত্বেও ৮০ লোকসভা আসনের মধ্য়ে বিজেপি এবার ৬২ থেকে ৬৫ আসন পাবে বলে অনুমান করা হচ্ছে।