মাঝ আকাশে ঘটলো দুর্ঘটনা! ৬০০০ ফুট নীচে নামে বিমান, ছাদের আলোয় ঠুকে যাচ্ছে মাথা!

এই ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং যাত্রীদের জন্য অত্যন্ত আঘাতমূলক ছিলো। ৬০০০ ফুট উচ্চতা থেকে সোজা নেমে ছাদের আলোতে ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা তাদের জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।আন্দামান সাগরের ওপর সেই বিমান একধাক্কায় ৬০০০ ফুট নেমে যায়। থাইল্যান্ডে এই সময় ঝড়-বৃষ্টির মরসুম। সেই কারণেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল।আর তার জেরেই সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়।
বিমানে যাত্রীদের ও-ব-সাথে খারাপ হয়ে গিয়েছিলো। বিমানের ছাদে গিয়ে ধাক্কা খাচ্ছেন কেউ কেউ। এমনকি পরে যাচ্ছিলো যাত্রীদের সমস্ত লাগেজ । যাত্রীরা জানিয়েছেন, অনেকে যাত্রীর মাথা সোজা গিয়ে ধাক্কা মারে বিমানের আলোয়।
যাত্রীরা জানিয়েছেন যে বিমান হঠাৎ করে দ্রুত নেমে এসেছিল এবং তারা বুঝতে পারেনি কী হচ্ছে।অনেকে চিৎকার করতে শুরু করেছিলেন এবং ভয়ে কাঁপতে শুরু করেছিলেন।কিছু যাত্রী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।ওই বিমানে ২১১ জন যাত্রী ছিলেন ওই বিমানে। কর্মী ছিলেন ১৮ জন। এমন ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ সমস্ত যাত্রীর কাছে ক্ষমা চেয়েছেন বলে খবর।