“রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে আসন হারাতে পারে গেরুয়া শিবির”

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার আর এবার মানুষের ভোট দানের ধরণ বদলে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেন ভোট কুশুলি প্রদীপ গুপ্তা ও
যোগেন্দ্র যাদব।

মানুষের ভোট দানের ধরণ বদলে যাওয়া নিয়ে মুখ খুললেন ভোট কুশুলি প্রদীপ গুপ্তা।

তাঁর মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ধরনের থেকে এবারের লোকসভা নির্বাচনের ধরনে সেভাবে বড় কোনও হেরফেরের ইঙ্গিত মিলছে না।

তিনি বলেন, ‘চলতি লোকসভা নির্বাচনে সেভাবে কোনও অদল বদলের আভাস দেখতে পাচ্ছি না।’ তাঁর মতে, নির্বাচনের মাঝপথে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। প্রদীপ গুপ্তার কথায়, ‘একটি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার মোটামুটি স্থির থাকে। ২০ থেকে ৩০ শতাংশ ভোটার যাদের আমরা ফ্লোটার (ভাসমান) বলে থাকি তারাই আসলে সিদ্ধান্ত নেয়। বেশির ভাগ সময় বিজয়ী এবং পরাজিতের মধ্যে ব্যবধান ১০ থেকে ২০ শতাংশের ভোটের মধ্যে থাকে। ফ্লোটার ভোটাররা সবসময় সেখানে উপস্থিত থাকে। তারা সাধারণত নির্বাচন শুরু হওয়ার এক মাস আগে কাকে ভোট দেবে সেই বিষয়ে ভাবনা চিন্তা শুর করে।’

কোন কোন রাজ্য়ে বিজেপির আসন হারাবার সম্ভাবনা রয়েছে? এ প্রশ্নের উত্তরে ভোটকুশলী যোগেন্দ্র যাদব বলেন, ‘ পূর্ব রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে কিছু আসন হারাতে পারে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ এবং বিহারে ক্ষতি উল্লেখযোগ্য হতে পারে দলের।’