দিঘার কাছে ভয়াবহ দুর্ঘটনা! গাড়ি-বাসের সংঘর্ষে মৃত ৪, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সকালে, মারিশদা থানা এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি বেসরকারি বাস একটি গাড়ির সাথে সংঘর্ষে চারজন পর্যটক নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
মারিশদা থানার ওসি প্রলয় চন্দ জানিয়েছেন, নদিয়ার ভীমপুর এলাকার এই চার পর্যটকের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারিশদা থানার দইসাই বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী একটি বেসরকারি হাওড়া বাস এবং কলকাতা থেকে আসা পর্যটকদের একটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিন সকালেই ১১৬বি জাতীয় সড়কে দইসাই বাস স্টান্ডের অদূরে সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দুটি গাড়ি উদ্ধার করেছে মারিশদা থানার পুলিশ।
জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে…
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2024
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন,পরিবারের সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।