ISRLvsHAM: ইসরায়েলি বাহিনীকে ঠেকাতে গাজায় হামাসের গেরিলা যুদ্ধ, দেখেনিন ভিডিও

টানা সাত মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এ হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তবে এ যুদ্ধে থেমে নেই হামাস। তারাও ইসরায়েলি বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়েছে যাচ্ছে।
জানা গেছে, গাজার রাফায় ইসরায়েলি ট্যাংকে হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) অত্যাধুনিক ট্যাংক। কাসাম ব্রিগেড হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট।
অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাফা শহরে ট্যাংক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা ইসরায়েলি ট্যাংকের খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ উঠে আসেন। তাদের হাতে ছিল ট্যাংক বিধ্বংসী মাইন।
মাটির নিচ থেকে যোদ্ধাদের উঠে আসার ঘটনা ছিল অপ্রত্যাশিত। সেখানে অবস্থান করা সেনারা সড়ক, খোলা মাঠ, ভবনের দিকে নজর রাখছিলেন। এ সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাংকের দিকে এগিয়ে যান। তা কৌশলে ট্যাংকের নিচে স্থাপন করেন। এরপরই দৌড়ে টানেলে ঢোকার প্রাক্কালে বিস্ফোরণ ঘটে। ঠিক এ সময় টানেল থেকে আধো বের হয়ে কাঁধে বহনযোগ্য মর্টার শেল ছোড়েন আরেক যোদ্ধা। নিমিষেই বিধ্বস্ত হয় গোলাবারুদভর্তি ট্যাংক। এ যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা। তারা নিরাপদে টানেলের গভীরে চলে যান। এ কাজে তিন থেকে চারজন ছিলেন।
"كتـ.ـائب القسـ.ـام" تنفذ هجوما مركبا ضد قوات الاحتلال المتوغلة شرق رفح#حرب_غزة #فيديو pic.twitter.com/qLdoQ8BoVp
— الجزيرة فلسطين (@AJA_Palestine) May 14, 2024
সংবাদমাধ্যম আল জাজিরা আরবি ভিডিওটির ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে।