BigNews: স্বয়ং অমিত শাহের কণ্ঠেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’? মমতার জনপ্রিয় ‘প্রকল্পে’র ভবিষৎ কি?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানালেন তৃণমূলের খেলা কিভাবে শেষ হবে সেই কথা। মঙ্গলবার রাজ্যে প্রচারে আসেন অমিত শাহ। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার সভা করেন তিনি।
সেই সাথে আজ রাজ্যে এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন অমিত শাহ।
মঙ্গলবার রাজ্যে প্রচারে এসে আরেক দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করলেন, বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানো হবে।
অমিত শাহ বলেন, ‘মমতা দিদি বলেন, বিজেপি আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে। আমি বলছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়িয়ে দিদিদের হাতে তুলে দেব। ১০০ টাকা বাড়াবো। এঁরা মিথ্যা বলছে।’
লোকসভার ভোটবাজারে ফের একবার রাজনৈতিক মহলে ‘হট টপিক’ লক্ষ্মীর ভাণ্ডার।
প্রসঙ্গত, বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় BJP প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচারে দেওয়াল লিখনে উঠে এসেছিল এই প্রসঙ্গ। সেখানে লেখা হয়, ‘অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে দিলীপ ঘোষকে ভোট দিন’।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আসলে অমিত শাহ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর কোনও পোক্ত ইস্যু ওদের কাছে নেই। তাই তৃণমূল সরকারের প্রকল্পকে হাতিয়ার করতে হচ্ছে।’
পালটা রাহুল সিনহার মন্তব্য, ‘এই প্রকল্প অন্য রাজ্য থেকে চুরি করা। নামটা বদলেছেন। তবে কথার কথা হল বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কমবে না বাড়বে। কত বাড়বে তা ক্ষমতায় এলেই স্থির হবে।’