“৪০০ আসন জিতলেই দেশে নির্মিত হবে…..? বড় ঘোষণা করলেন হেমন্ত বিশ্বশর্মা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার জ্ঞানবাপী মসজিদের জায়গায় বিশ্বনাথ মন্দির নির্মাণের কথা বলে দেশজুড়ে শোরগোল ফেলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
দিল্লিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে স্মরণ করার রাম মন্দির নির্মাণের কথা। তিনি বলেন, ‘লোকসভায় ৩০০ আসন পাওয়ার পর BJP প্রতিশ্রুতি মারফত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছিল। এবার কৃষ্ণ জন্মভূমি এবং বাবা বিশ্বনাথের মন্দির নির্মাণের পালা। ৪০০ আসন জিতলেই দেশে নির্মিত হবে এই দুই মন্দির।’
তিনি আরো বলেন,’কেউ যদি সচিন তেন্ডুলকরকে প্রশ্ন করেন, কেন তিনি ডবল সেঞ্চুরি বা ত্রিপল সেঞ্চুরি করেছেন, তার কোনও জবাব থাকে না। ঠিক তেমনই আমরা ৪০০ আসন কেন জিততে চাইছি, তারও কোনও ব্যাখ্যা নেই। তবুও কংগ্রেস বারবার জানতে চাইছে তাই বলেই দিচ্ছি। ৪০০ আসন জিতলে কৃষ্ণ জন্মভূমি মন্দির এবং বাবা বিশ্বনাথ মন্দির নির্মাণ করা হবে। জ্ঞানবাপী মসজিদের স্থলেই তৈরি করা হবে বাবা বিশ্বনাথের মন্দির।’