SPORTS: ফাইনালে ওঠার ‘স্পেশাল অফার’! জেনেনিন কেন ২ বার সুযোগ পাবে কেকেআর?

আহমেদাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৬৩তম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেছে। সোমবার থেকেই শহরে বৃষ্টির আশঙ্কা ছিল, যার ফলে টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

এই ম্যাচের ফলে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস দু’দলই ১ পয়েন্ট করে পেয়েছে।

কলকাতার জন্য আশীর্বাদ

এই ১ পয়েন্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য আশীর্বাদের মত কাজ করেছে। কারণ, এখন তারা পয়েন্ট টেবিলে শীর্ষ দু’টি দলের মধ্যে শেষ করতে পারবে।

এর মানে হল, KKR-এর ফাইনালে ওঠার জন্য দু’বার সুযোগ থাকবে।

বর্তমানে KKR-এর ঝুলিতে ১৯ পয়েন্ট রয়েছে। শ্রেয়স আইয়ারের দল ১৩ ম্যাচের মধ্যে ৯টি জিতেছে এবং তিনটি ম্যাচ হেরেছে।

রাজস্থানের সুযোগ

রাজস্থান রয়্যালসই একমাত্র দল যারা পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্সকে টেক্কা দিতে পারে। তবে, সেটা করতে গেলে পরের দুটি ম্যাচই রাজস্থানকে জিততে হবে।

কেন কলকাতা ২ বার সুযোগ পাবে?

আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুসারে, তালিকার শীর্ষ দুটি দল প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে।
যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে চলে যাবে।
আর যে দল হারবে, তারা আরও একটা সুযোগ পাবে।

তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারীর মধ্যে এলিমিনেটর রাউন্ড আয়োজন করা হবে।
এলিমিনেটর রাউন্ডে যে দল জিতবে, তাদের সাথে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল আরও একবার খেলার সুযোগ পাবে।

এবং এটাই হবে ফাইনালে ওঠার শেষ সুযোগ।

ফলে শীর্ষ দুই দল এই সুযোগ পাবে।

রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় স্থান পাকা করার জন্য পরের দুটি ম্যাচ জিততেই হবে।

একটি ম্যাচ জিতলেও রাজস্থান দ্বিতীয় স্থান কনফার্ম করতে পারবে।

সেক্ষেত্রে অন্য দলগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হবে।