জুতো পালিশের পর, বাড়ি বাড়ি চিঠি বিলি করছেন বিজেপি প্রার্থী, নয়া প্রচার কৌশল সুভাষের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।আবার কেউ কেউ নতুন প্রচার কৌশল নিয়ে চমকে দিচ্ছেন সকলকে।

আর এবার সেরকমই এক অভিনব প্রচার কৌশল শুরু করলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডঃ সুভাষ সরকার।নিজে হাতে পোস্ট কার্ডে চিঠি লিখে মানুষের মধ্যে বিলি করে দিল্লির সরকার গড়ার জন্য ভোট চাইলেন।

বিভিন্ন পেশার মানুষের জন্য ওই পোস্ট কার্ড তৈরি করা হয়েছে। সেই কার্ডে বাংলায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এরকম কয়েক হাজার পোস্ট কার্ড ছাপিয়ে বাড়ি-বাড়ি, বিভিন্ন পেশাদার ব্যক্তির দোকা, কর্মস্থলে বিলি করছেন বিজেপি প্রার্থী।

এর আগে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র‍্যালিতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে জুতো পালিশ করেন জনসমক্ষে।