গেরুয়া পাগড়ি-হাতে খুন্তি, ভোটের সকালে লঙ্গর সেবায় ব্যস্ত মোদী, দেখেনিন ভিডিও

চতুর্থ দফা লোকসভা নির্বাচনের প্রচারণায় এক অভিনব রূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সোমবার পটনায় নির্বাচনী প্রচারে পৌঁছে তিনি সরাসরি পটনা সাহিব গুরুদ্বারে চলে যান। সেখানে তিনি মাথায় গেরুয়া পাগড়ি, হাতে বিশাল খুন্তি ধরে ভোগ রান্নার কাজে হাত লাগান।

শুধু রান্না করাই নয়, রান্না করা খাবার ভক্তদের পরিবেশনও করেন প্রধানমন্ত্রী। লঙ্গরে আগত সকল ভক্তদের নিজে হাতে খাবার পরিবেশন করে তিনি তাদের আশীর্বাদ নেন।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই প্রধানমন্ত্রীর এই কাজের প্রশংসা করছেন।

প্রধানমন্ত্রী আজ হাজিপুর, মুজফফরপুর এবং সারানে NDA মনোনীত প্রার্থীদের হয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তার আগে তিনি তখত শ্রী পটনা সাহেব গুরুদ্বারে পৌঁছে এই সেবামূলক কাজ সম্পাদন করেন।

পটনায় শিখদের পাঁচটি তখতের মধ্যে এই হরিমন্দিরজি পটনা সাহেব গুরুদ্বার অত্যন্ত জনপ্রিয়। গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থানকে চিহ্নিত করার জন্য ১৮ শতকে মহারাজা রঞ্জিত সিং এই তখতগুলি নির্মাণের কাজ শুরু করেছিলেন। গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু, ১৬৬৬ সালে পটনায় জন্মগ্রহণ করেছিলেন। আনন্দপুর সাহেব যাওয়ার আগে তিনি তার প্রথমদিকের বছরগুলি সেখানে কাটিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। এটি তাঁর ধর্মীয় বিশ্বাস ও সকলের প্রতি সম্মানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।