আপনি কে? প্রশ্ন করতেই দিলেন ছুট! বুথে বহিরাগতকে নিয়ে শোরগোল আসানসোলে
May 13, 2024

দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আসানসোলের বিভিন্ন বুথে এদিন শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচন চলাকালীন এক বহিরাগতকে নিয়ে শোরগোল দেখা দিলো বিধানসভার চাঁদা উন্নত প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে।
তিনি আচমকাই কোনো এক দলের রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে প্রবেশ করে বুথে। তাকে বুথের সরকারি আধিকারিকদের সাথে কাজ করতে দেখা যায়। আর তারপরেই তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি কে ?
এরপরই ‘সরি সরি’ বলে পালিয়ে যান ওই ব্যক্তি। নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করছেন ওই ব্যক্তি।তবে তিনি কোন রাজনৈতিক দলের সে পরিচয় দেননি।
তারপরে আর তাকে দেখাও যায়নি বুথ চত্বরে। আর তারপরেই বহিরাগত ওই ব্যক্তিকে নিয়ে শোরগোল পরে যায় বুথে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও বাসিন্দারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
ছবি:সংগৃহিত