শাহ-নাড্ডার কপ্টারেও তল্লাশি! বিরোধীদের অভিযোগ নিয়ে মুখ খুলল কমিশন

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার রাজনৈতিক নেতাদের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে মুখ খুললো নির্বাচন কমিশন। মূলত বিরোধী শিবিরের নেতাদের হেলিকপ্টারে তল্লাশি করা নিয়ে বিতর্কের সূত্রপাত হয় রাজনীতিতে। আর এবার সেই বিতর্ক প্রসঙ্গে এক বার্তা দিলো বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক।
তিনি এক্স পোস্টে লেখেন -‘কেবলমাত্র একটি জাতীয় দলের শীর্ষনেতার হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ মিথ্যা।’
মুখ্য নির্বাচনী আধিকারিক লেখেন, ‘গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং BJP-র সর্বভারতীয় সভাপতির হেলিকপ্টারেও তল্লাশি চালানো হয়েছে বিহারেই।’
‘ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি দ্বারা নির্দেশিত SOP অনুসরণ করেই নির্বাচনী প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারগুলির তল্লাশি চালানো হচ্ছে। গত ২৪ এপ্রিল বিহারের ভাগলপুরে জে পি নাড্ডা এবং ২১ এপ্রিল কাটিহারে অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়।’