Weather: ঝড়বৃষ্টি শেষে ফের অসহ্য গরম? ফিরবে কি হিটওয়েভ? জেনেনিন আবহাওয়া বার্তা

দীর্ঘদিনের তীব্র গরমের পর দেশে ঝড়বৃষ্টি নেমে স্বস্তি এসেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অসহনীয় হিটওয়েভের পুনরায় ফেরার সম্ভাবনা ক্ষীণ। চলতি মরশুমে ভারত থেকে বিদায় নিতে চলেছে লু।

IMD-র তরফে ঘোষণা করা হয়েছে, দেশের একাধিক রাজ্যে যে চরম তাপপ্রবাহ পরিস্থিতি চলছিল, তা এবার ধীরে ধীরে কমবে। আপাতত পশ্চিম রাজস্থান এবং কেরালা ছাড়া আর কোনও রাজ্যে হিটওয়েভের কোনও সতর্কতা জারি নেই।

কী কারণে হিটওয়েভ থেকে মুক্তি?

বঙ্গোপসাগর থেকে একটি শক্তিশালী আর্দ্রতা প্রবাহ বইছে।
যা গোটা দেশেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি করেছে।
উত্তর পূর্বের কিছু কিছু রাজ্যে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কতদিন থাকবে এই বৃষ্টি?

আবহাওয়াবিদদের মতে, এই সপ্তাহের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।
এরপর বর্ষা শুরু হবে।

মৌসম ভবনের সূত্রে জানা গিয়েছে, গত ১ মার্চ থেকে ৮ তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতে ১৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।

দক্ষিণ ভারতে বৃষ্টিপাত সর্বনিম্ন।
মধ্য ভারতে বরং স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে গ্রীষ্ম-বর্ষার সমীকরণটা অনেকটাই বদলাবে।

লা নিনার প্রভাবে প্রচুর বৃষ্টি হবে দেশে।