“আমি কোথাও যাচ্ছি না, ওরা যা পারে করুক”- হার্দিক ইস্যুতে পুল শট মারলেন রোহিত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে রোহিত শর্মা বলছেন, “আমি কোথাও যাচ্ছি না, ওরা যা পারে করুক”। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি মুম্বই ইন্ডিয়ান্স ইস্যুতে রোহিতের বক্তব্য।
ভিডিওতে রোহিত শর্মা তার পুরনো বন্ধুর সাথে কথা বলছেন। তিনি বলছেন, “ওরা আমার বাড়ি। আমি ওকে ছাড়বো না। বদলে গেছে অনেক কিছুই।”
এই বক্তব্য থেকে স্পষ্ট যে রোহিত ২০২৫ সালের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন না। তিনি আরও বলেছেন, “ওরা যা ভালো মনে করবে সেটা করবে।” অর্থাৎ, দলে থাকাটা তিনি ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিতে চান।
হার্দিক পান্ডিয়া যে মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন সেটা নিশ্চিত। রোহিতও জানালেন তিনি দল ছাড়ছেন না, ফলে এই লড়াইটা আরও চলবে বলে মনে করা হচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্সে দুটি লবি রয়েছে বলে খবর। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নিয়ে খুশি নন। এই নিয়ে দলের সিনিয়ররা সরব হয়েছেন। অনেক প্লেয়ারও তাদের সাথে। আর হার্দিকের দিকে রয়েছেন অনেকে।
মুম্বই যদি হার্দিককে অধিনায়ক হিসেবে রাখতে চায়, তাহলে অন্তত এই তিন ক্রিকেটারকে সরাতে হবে। তবে তিন অভিজ্ঞ ক্রিকেটারকে সরানো সহজ হবে না। কারণ তিনজনই গুরুত্বপূর্ণ। তাদের বিকল্প খোঁজাটা কঠিন হবে।
ফলে মুম্বই ইন্ডিয়ান্স ইস্যুতে রোহিতের এই বক্তব্যটা বাড়তি মাত্রা যোগ করল।
বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ এখন ম্যানেজমেন্টের হাতে। অধিনায়কত্ব থেকে সরানোটা যেমন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, রোহিত এখন এটাও ম্যানেজমেন্টের হাতেই ছেড়ে দিতে চান।
ফলে চলতি IPL-এর পর আসন্ন নিলামটা আকর্ষণীয় হতে চলেছে।