OMG! মা ও স্ত্রীকে খুন করে আত্মহত্যা করলেন এক ব্যক্তি, শোকের ছায়া গোটা এলাকায়

সীতাপুর: পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সীতাপুরের পালহাপুর গ্রামে এক ভয়াবহ ঘটনা ঘটেছে।
অনুরাগ সিং, সীতাপুরের পালহাপুর গ্রামের বাসিন্দা, ছিলেন তিন সন্তান, স্ত্রী এবং মাকে নিয়ে একই বাড়িতে বসবাসকারী।দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন অনুরাগ। নেশার কারণে প্রায়ই বাড়িতে অশান্তি লেগে থাকত।স্ত্রী প্রিয়াঙ্কা স্বামীর নেশা ছাড়ানোর চেষ্টায় তাকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু অনুরাগ রাজি ছিলেন না।
শুক্রবার রাতে এই নিয়েই ঝামেলা চরমে ওঠে। ঝামেলার মধ্যেই স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করেন অনুরাগ।এরপর গুলি করে নিজের মাকেও হত্যা করেন।শেষে তিন সন্তানকে ছাদে নিয়ে গিয়ে নীচে ফেলে দেয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসায় মাথায় গুলি করে নিজেই আত্মহত্যা করে নেন অনুরাগ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় স্থানীয়রা তীব্র শোকাহত।