অন্তঃসত্ত্বা নন দীপিকা তবে কি সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করেছেন? বিতর্কে দীপিকা

চলতি বছরের ফেব্রুয়ারিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সাথে সুখের খবর শেয়ার করেছিলেন – তাঁরা সন্তান আসার অপেক্ষায়।

তবে, এই ঘোষণার পরপরই দীপিকাকে হিল তোলা জুতো পরে দেখা গেলে নেটমাধ্যমে নতুন জল্পনা শুরু হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, হয়তো দীপিকা সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করেছেন।

এরপর দীর্ঘ প্রায় আড়াই মাস কেটে গেলেও দীপিকার বেবিবাম্প উঁকি দেয়নি। এই পরিস্থিতিতে পাপারাৎজিরা বেবিবাম্পের ছবি তুলতে উঠে পড়েছেন।

কিন্তু দীপিকা তাদের দেখে বিরক্ত হয়ে ছবি তোলার বিরুদ্ধে আপত্তি জানান। এর ফলে নেটমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

দীপিকার পক্ষ নিয়ে কেউ কেউ লিখছেন:

“দয়া করে ওনাকে এই সময়টা একা ছেড়েদিন।”
“কেউ যদি এই সময়টা একা থাকতে চায়, ছবি তুলতে না চায়, তবে তাঁর ইচ্ছেকে সম্মান জানানো উচিত।”
আবার কেউ কেউ পাপারাৎজিদের মনে করিয়ে দিচ্ছেন:

“তিনি কিন্তু কোথাও লেখেননি যে তিনি অন্তঃসত্ত্বা, তিনি সন্তান আসার খবর শুরু শেয়ার করেছিলেন।”
এই ঘটনা থেকেই আবার সারোগেসির জল্পনা আরও একধাপ এগিয়ে গেছে।

সত্যিই কি দীপিকা ও রণবীর সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করেছেন?

এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।