ক্যামেরাকে ভয়? ইরানি পরিচালককে ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ

খোমেইনি সরকারের নির্দেশে প্রখ্যাত পরিচালক মহম্মদ রসুলফকে গ্রেফতার করে আট বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ইরানের আদালত। একই সাথে তাকে চাবুক মারা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মহম্মদ রসুলফের নতুন চলচ্চিত্র “দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ” ইরানের নিরাপত্তা বিঘ্নিত করছে বলে অভিযোগ উঠেছে।

এই চলচ্চিত্রটি ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছে বলে জানা যায়।এটি ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে।
২০২০ সালে “দেয়ার ইজ নো এভিল” চলচ্চিত্রের জন্য বার্লিন উৎসবে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বেয়ার জিতেছিলেন রসুলফ।

২০২২ সালেও রসুলফকে গ্রেফতার করা হয়েছিল, তবে ইরানে বিক্ষোভ শুরু হলে সে বছরের সেপ্টেম্বর মাসে তাকে মুক্তি দেওয়া হয়।
রসুলফ এবার ইরান থেকে কান উৎসবে যোগ দিতে পারবেন কি না, সে বিষয়ে তার আইনজীবী আগেই সংশয় প্রকাশ করেছিলেন।

এই ঘটনা ইরানের চলচ্চিত্র শিল্পে বিতর্কের সৃষ্টি করেছে।অনেকে মনে করছেন, রসুলফকে তার শিল্পকলার জন্য নির্যাতন করা হচ্ছে।আবার কেউ কেউ মনে করছেন, ইরানের নিরাপত্তার জন্য রসুলফের গ্রেফতার করাটা প্রয়োজন ছিল।

আগামী ১৪ মে দক্ষিণ ফ্রান্সে শুরু হতে চলেছে এ বছরের কান চলচ্চিত্র উৎসব।রসুলফ “দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ” চলচ্চিত্রটি উৎসবে প্রদর্শন করতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।রসুলফের গ্রেফতারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনাও শুরু হয়েছে।