BigNews: উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন অভিক দাস, জেনেনিন তার নম্বর ?

উচ্চমাধ্যমিকে এবার প্রথম হয়েছেন আলিপুর দুয়ারের অভিক দাস। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকে পাশের হার বেড়ে হলো ৯০ শতাংশ। গতবার এই পাশের হার ছিল ৮৯ .২৫ শতাংশ। আজ উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য বৈঠক করে এই ফল ঘোষণা করেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত। সমস্ত বিভাগ মিলিয়ে ৭,৫৫,৩২৪ জন পড়ুয়া এবার পরীক্ষা দিয়েছেন। ৬৯ দিনের মাথায় এবার বোর্ড প্রকাশ করছে রেজাল্ট।
আজ ৮ মে ঠিক দুপুর একটায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন মোট ৭,৫৫,৩২৪ জন। সর্বমোট ৬০ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে ১৫ টি ছিল ভাষার পরীক্ষা।
সংসদের ৫৫ টি বিতরণ কেন্দ্র থেকে আগামী ১০ মে সকাল ১০ টায় মার্কশিট ও শংসাপত্র বিদ্যালয় গুলির হাতে তুলে দেওয়া হবে। আর সেই দিনই স্কুলে স্কুলে বিতরণ করা হবে মার্কশিট।