দেখতে যেন প্রজাপতি! নতুন ড্রেসে মুগ্ধ করলেন মোনা প্যাটেল, জানুন তিনি আসলে কে?

মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্ক শহর তারকাখচিত মেট গালায় সজ্জিত হয়েছিল। হলিউড তারকাদের পাশাপাশি এবার বলি তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জেন্ডায়া, জেনিফার লোপেজ, জিজি হাদিদ, মিন্ডি কালিং, সারা জেসিকা পার্কার এবং কিম কার্দাশিয়ানদের মতো বিখ্যাত মুখের সাথে সাথে ভারতীয় তারকাদেরও দেখা গেল এই অনুষ্ঠানে।
এই ভারতীয় তারকাদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিলেন ফ্যাশন উদ্যোক্তা মোনা প্যাটেল। ‘মেকানিক্যাল প্রজাপতি’ থিমের পোশাকে সেজে তিনি ছিলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় স্টাইলিস্ট ল রোচের করা এই পোশাকটি ছিল মোনার মেট গালায় অভিষেক। প্রথমবারেই তিনি মাতিয়ে দিয়েছেন সকলকে।
সিলভার রঙের ট্রান্সপারেন্ট বডিকন, অফ শোল্ডার গাউন পরেছিলেন মোনা। পোশাকটির নকশা ছিল প্রজাপতির মতো। আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল পোশাকের হাতা, যা প্রজাপতির পাখার মতো ছিল। মেটগালার সবুজ-সাদা কার্পেটে হাঁটতে দেখে মনে হচ্ছিল যেন তিনি প্রজাপতির মানুষ কন্যা এসে নেমেছেন। সত্যিই, মোনা প্যাটেল মেট গালায় ছিলেন এক অভিজাত রূপে।
মোনা প্যাটেল মূলত ভাদোদরা, গুজরাটের বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য অল্প বয়সেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান রাটগার্স ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য। ২০০৩ সালে তিনি নিজের ফ্যাশন উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
বর্তমানে মোনা স্থায়ীভাবে বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রেই। একজন সফল ফ্যাশন উদ্যোক্তা হিসেবে তিনি গড়ে তুলেছেন মিলিয়ন-ডলারের সাম্রাজ্য। তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
Safe to say Mona Patel won the Met Gala 2024 #MetGala pic.twitter.com/xRE9RRTSwh
— LeKing 👑 (@mckingian) May 6, 2024
মেট গালায় অংশগ্রহণের আগে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনা প্যাটেল বলেছিলেন, “আমি এমন এক পোশাক চেয়েছিলাম যা আমার ঐতিহ্যকে উদযাপন করবে এবং পোশাকের প্রতি আমার ভালোবাসাকেও একত্রিত করবে। যখন আমি এই থিমটি সম্পর্কে জানলাম, তখনই আমি আইরিস ভ্যান হারপেনকে আমার পছন্দ সম্পর্কে জানিয়ে দিলাম।”