‘২৪৪১১৩৯, বেলা বোস তুমি……’ গানটি এই যুগে গাইলে, কী হত ফোন নম্বর? জানালেন অঞ্জন দত্ত

১৯৯৫ সালে রচিত বহুমুখী প্রতিভা অঞ্জন দত্তের “বেলা বোস” গানটি আজও অত্যন্ত জনপ্রিয়। ২০১৬ সালে সরকারি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিলের ঘটনায় এই গানটি নতুন করে আলোচনায় আসে। “চাকরিটা আমার চলে গেছে বেলা শুনছো” – এই মিমটি তখন ভাইরাল হয়ে যায়।

১৯৯৫ সালে যখন গানটি রচনা করা হয়েছিল, তখন ল্যান্ডলাইন ফোন ছিল মানুষের বাড়িতে-বাড়িতে। মোবাইল ফোন ছিল বিরল। অঞ্জন যদি এই যুগে “বেলা বোস” লিখতেন, তাহলে কী হত সেই ফোন নম্বরটি?

অঞ্জন নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, তিনি হয়তো কোন ল্যান্ডলাইন নম্বরই দিতেন না। কোন মোবাইল নম্বরে গানের লাইন হত। হয়তো ফোন কলও করতেন না। স্রেফ হোয়াটসঅ্যাপ কল করতেন। কারণ এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। তার গানটাও অন্যরকম হত।

অঞ্জন দত্ত কলকাতার বাঙালি পরিবারের ছেলে হলেও উত্তরবঙ্গ তথা দার্জিলিংয়ে বড় হয়েছিলেন। সেখানকার কনভেন্ট স্কুলেই পড়াশোনা করেছিলেন। ফলে তাঁর নানা সৃষ্টিতেও ঘুরে ফিরে আসে পাহাড়ি শহর দার্জিলিং। অঞ্জন দত্তের সঙ্গে দার্জিলিং সমার্থক হয়ে গিয়েছে। তিনি বহুবার নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন কলকাতা তাঁর কাছে যত আপন, দার্জিলিং তার চেয়ে ঢের বেশি। এবং ২৪৪১১৩৯ অঞ্জনের সেরার সেরা সৃষ্টি। এই গান নিয়ে আজও জিয়া নস্ট্যালজিয়ায় ভাসে বাঙালির মন।