সালমান খানের পুরনো ‘প্রেমপত্র’ ভাইরাল, কী লেখা ছিল তাতে? জানতে পড়ুন

সালমান খান রূপালি পর্দায় যখনই প্রেমের গল্পে এসেছেন তখনই বক্স অফিসে শোরগোল পড়ে গেছে। ছবির পর্দায় প্রেম ঠাকুর হলেও, বাস্তবে সালমানের জীবনে প্রেম নেই! একের পর এক নারী তাঁর জীবনে এলেও, টেকেনি কেউই। তবে নিজে হাতে প্রেমপত্র কিন্তু লিখেছিলেন সালমান। আর সেই প্রেমপত্র এবার ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

ব্যাপারটা একটু খোলাসা করা যাক। ১৯৮৯ সালে মুক্তি পায় সালমান খান ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যানে পেয়ার কিয়া’। সেই সময় ছবিটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। রেকর্ড ব্যবসা করেছিল। নায়ক হিসেবে প্রথম ছবি সুপারহিট হওয়ায় সালমান দর্শকদের উদ্দেশে লিখেছিলেন একটি প্রেমপত্র। সেই লেখাই এবার ভাইরাল সোশাল মিডিয়ায়।

সালমান সেই চিঠিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা উজার করে দেন। সালমান লেখেন, ‘আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা বিষয় জানুন। আমাকে অভিনেতা হিসেবে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

এই চিঠিতে সালমান আরও লেখেন, ‘আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যানে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই কোনও আমার ছবির ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সে একটা ভাল ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।’

বলিউডের দাবাং খান আরও লিখেছিলেন, ‘আমি আপনাদের সবাইকে ভালবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।’

প্রসঙ্গত, চলতি বছরের ঈদে নতুন ছবির ঘোষণা করেছেন সালমান। ছবির নাম ‘সিকান্দার’। ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের সময় সালমানের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম। ২০২৫-এর ঈদে মুক্তি পাবে সালমানের ‘সিকান্দার’।